আস্থা লাইফ ও সেনা ইন্স্যুরেন্সের মধ্যে গ্রুপ বীমা চুক্তি

আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সেনা ইন্স্যুরেন্স পিএলসি’র মধ্যে একটি গুরুত্বপূর্ণ গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) আস্থা লাইফের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

আস্থা লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত) এবং সেনা ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম, পিএসসি (অবসরপ্রাপ্ত) চুক্তিতে স্বাক্ষর করেন। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় সেনা ইন্স্যুরেন্সের সকল কর্মকর্তা ও কর্মচারী আস্থা লাইফের গ্রুপ বীমার মাধ্যমে জীবন এবং স্বাস্থ্য বীমা সুবিধা পাবেন।

আস্থা লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। আস্থা লাইফের চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতি, স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং গ্রাহক সেবায় নতুন মান প্রতিষ্ঠা করেছে।

চেয়ারম্যানের কথায়, প্রতিষ্ঠানটি ‘নতুন ধারার বীমা’ সেবা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা এবং আস্থা ফেরাতে প্রতিনিয়ত কাজ করছে। এই চুক্তি গ্রুপ বীমার সুযোগ সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

খবরওয়ালা /এজে

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।