বুধবার, ২২ই এপ্রিল ২০২৬, ৯শে বৈশাখ ১৪৩৩
বুধবার, ২২ই এপ্রিল ২০২৬, ৯শে বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের

দেশ

ইংরেজিতে দুর্বল ভিত্তি তৈরি হয় প্রাথমিক থেকেই

খবরওয়ালা অনলাইন ডেস্ক

প্রকাশ: 3শে কার্তিক ১৪৩২ | ১৮ই অক্টোবর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5

ইংরেজিতে দুর্বল ভিত্তি তৈরি হয় প্রাথমিক থেকেই

দেশে প্রাথমিক স্তর থেকেই ইংরেজি ভাষা শিক্ষা বাধ্যতামূলক। উচ্চশিক্ষার আগে শিক্ষার্থীদের টানা ১২ বছর ইংরেজি বিষয়টি অধ্যয়ন করতে হয়। তবে দেশের অধিকাংশ বিদ্যালয়ে এখনো ইংরেজি শেখানোর ধরণ মুখস্থনির্ভর। যে বিষয়টি বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে না শেখা হয়, তা সহজেই ভুলে যায় শিক্ষার্থীরা। এই কারণেই এক যুগ ধরে ইংরেজি পড়াশোনা করেও অনেকের ইংরেজিভীতি দূর হয়নি।

এর স্পষ্ট প্রতিফলন দেখা গেছে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে। মোট অকৃতকার্য ৫ লাখ ৮ হাজার ৭০১ শিক্ষার্থীর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ ইংরেজিতে খারাপ করেছে। ইংরেজিতে পাশের হার ৭৭ শতাংশ থেকে কমে ৫৮ শতাংশে নেমেছে, যা গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ও শিক্ষাবিদরা জানান, অদক্ষ শিক্ষক ও ত্রুটিপূর্ণ পাঠদানের কারণে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের ইংরেজিতে দুর্বলতা তৈরি হচ্ছে। মাধ্যমিক পর্যায়ের ৮৪ শতাংশ ইংরেজি শিক্ষকের ইংরেজি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি নেই। ফলে এবার ফলাফলের বিপর্যয়ের মূল কারণ হিসেবে উঠে এসেছে দক্ষ শিক্ষক সংকট।

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের ২০২৩ সালের এক জরিপে দেখা গেছে, প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় শ্রেণির প্রায় ১৬ শতাংশ শিক্ষার্থী ইংরেজি বইয়ের একটি অক্ষরও পড়তে পারে না। এছাড়া ৮৪ দশমিক ১৫ শতাংশ ছেলে ও ৮২ দশমিক ৮৬ শতাংশ মেয়ে তিনটির বেশি ভুল ছাড়া একটি গল্প সাবলীলভাবে পড়তে পারে না। শুধু বেসরকারি সংস্থা নয়, সরকারি বিভিন্ন গবেষণাতেও এ দুর্বলতার প্রমাণ পাওয়া গেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) গবেষণায় দেখা গেছে, শিক্ষাজীবনের ১২ বছর ইংরেজি শেখার পরও অনেক শিক্ষার্থী সাধারণ কথোপকথন চালাতে বা সহজ বাক্য গঠন করতে পারে না। ওই প্রতিবেদনে বলা হয়েছে, অষ্টম শ্রেণিতে ইংরেজিতে ভালো ও খুব ভালো শিক্ষার্থীর হার ৪৬ শতাংশ, আর দশম শ্রেণিতে তা ৬১ শতাংশ। ব্যানবেইস ও মাউশির জরিপে দেখা যায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা ইংরেজিতে দুর্বল অবস্থায় মাধ্যমিক পেরোচ্ছে। শিক্ষাবিদদের মতে, প্রাথমিক পর্যায়ে অদক্ষ শিক্ষক দিয়ে পাঠদান করায় শিক্ষার্থীদের ইংরেজির ভিত্তি দুর্বল হচ্ছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে পাশের হার কমছে। ২০২১ সালে পাশের হার ছিল ৯৫ দশমিক ২৬ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৯৫ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ৬৪ শতাংশ, ২০২৪ সালে ৭৭ দশমিক ৭৮ শতাংশ, আর ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ৫৭ দশমিক ১২ শতাংশে। গত পাঁচ বছরে পাশের হার প্রায় ৪০ শতাংশ কমে গেছে। বিশ্লেষণে দেখা যায়, শিক্ষার্থীরা প্রতি বছরই ইংরেজি বিষয়ে সবচেয়ে খারাপ ফলাফল করছে। এ বছর ইংরেজিতে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক অধ্যাপক বলেন, শিক্ষার্থীদের ইংরেজিভীতি, শিখন পদ্ধতির জটিলতা এবং প্রশিক্ষিত শিক্ষকের অভাবই খারাপ ফলাফলের মূল কারণ। শুধু পদ্ধতি নয়, শিক্ষক নিয়োগব্যবস্থা, বেতন কাঠামো ও সম্মানের ঘাটতিও এ সমস্যার সঙ্গে জড়িত। তার ভাষায়, ‘শিক্ষায় উন্নতির জন্য দরকার অঙ্গীকারবদ্ধ ও মেধাবী মানুষ। কিন্তু উপযুক্ত শিক্ষক না থাকায় ইংরেজির মান উন্নত হচ্ছে না। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি, প্রশিক্ষণের অভাব, কম বেতন ও পর্যাপ্ত সম্মান না পাওয়ার কারণে মেধাবীরা এই পেশায় আগ্রহ হারাচ্ছেন।’

আন্তঃশিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন পাশ করেছে। গড় পাশের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। বিষয়ভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে খারাপ ফল হয়েছে ইংরেজি, হিসাববিজ্ঞান ও আইসিটিতে। এর মধ্যে হিসাববিজ্ঞানে ফেল করেছেন ৪১ দশমিক ৪৬ শতাংশ, ইংরেজিতে ৩৮ দশমিক ৮ শতাংশ, এবং আইসিটিতে ২৭ দশমিক ২৮ শতাংশ। ইংরেজিতে ঢাকায় ও বরিশালে পাশের হার ৭০ শতাংশ হলেও অন্য বোর্ডগুলোতে তা ৬০ শতাংশের নিচে। যশোর বোর্ডে সবচেয়ে খারাপ ফল হয়েছে—সেখানে ইংরেজিতে পাশ করেছে মাত্র ৫৪ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী। এছাড়া ইংরেজি দ্বিতীয় পত্রে নম্বর পাওয়ার হারও কমেছে। বিজ্ঞানের শিক্ষার্থীদের মধ্যে পদার্থবিজ্ঞান ও গণিতেও ফেল বেড়েছে।

শিক্ষাবোর্ড কর্মকর্তাদের মতে, দীর্ঘদিন ধরে পরীক্ষায় সহানুভূতির নম্বর দেওয়ার প্রচলন ছিল, যা এবার পুরোপুরি বন্ধ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত সক্ষমতার প্রতিফলন ফলাফলে এসেছে। তারা আরও জানান, মফস্বলের কলেজগুলোতে অনলাইনভিত্তিক শিক্ষার অভাব, শিক্ষক সংকট এবং দুর্বল লেখনশৈলীও খারাপ ফলাফলের অন্যতম কারণ। পাশাপাশি শিক্ষার্থীরা পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে বলেও মনে করা হচ্ছে।

একজন অভিজ্ঞ ইংরেজি পরীক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেক শিক্ষার্থীর উত্তরপত্রে কোনো অর্থপূর্ণ বা ব্যাকরণসম্মত বাক্য পাওয়া যায় না। বানান ভুল এত বেশি যে তা পড়তে কষ্ট হয়। মনে হয় তারা কলেজে কখনো ক্লাস করেনি বা বই স্পর্শই করেনি। তারা প্রশ্নের উত্তর লেখার মৌলিক নিয়মও জানে না। ই-মেইল, চিঠি, দরখাস্ত বা অনুচ্ছেদ লেখার কাঠামো সম্পর্কেও কোনো ধারণা নেই। অনেক সময় পুরো একটি বান্ডিলের খাতাতেই এমন দুর্বল পারফরম্যান্স দেখা যায়। মনে হয় শিক্ষার্থীরা বোঝার চেয়ে মুখস্থ জ্ঞানেই ভরসা করে পরীক্ষা দিয়েছে।

খবরওয়ালা/টিএসএন

মন্তব্য