ইংল্যান্ডের বিপক্ষে হারের ম্যাচে রোহিতকে ছাড়ালেন বাবর

 

 

ক্রীড়া ডেস্ক ॥ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচ ভেসে গিয়েছে বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে সফরকারীদের ২৩ রানে রানে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৮৩ রান করে ইংল্যান্ড। জবাব দিতে নেমে ১৬০ রানেই অলআউট হয় বাবর আজমের দল। গতকালের এই ম্যাচে নিজের ইনিংসের শুরুটা মন্দ করেননি বাবর। তবে সেট হলেও সেটি টেনে নিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত ২৬ বলে ১২৩.০৮ স্ট্রাইকরেটে ৩২ রান করে ইংলিশ স্পিনার মঈন আলির বলে এলবিডব্লিউয়ের শিকার হন তিনি। ৪টি চারের মাধ্যমে নিজের এই ইনিংস সাজান বাবর। এজবাস্টনে দলকে জেতাতে না পারলেও এদিন ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়িয়ে গেছেন বাবর। টি-টোয়েন্টি সংস্করণে এতদিন দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক ছিলেন রোহিত। ইংল্যান্ডের বিপক্ষে গতকাল ৩২ রান করে রোহিতকে ছাড়িয়ে দুইয়ে উঠে এসেছেন পাকিস্তান অধিনায়ক। ১৫১ ম্যাচ ও ১৪৩ ইনিংসে রোহিতের সংগ্রহ ৩ হাজার ৯৭৪। ১৩৯.৯৭ স্ট্রাইকরেটে এই রান সংগ্রহ করেছেন ভারতের এই ওপেনার। রোহিতকে ছাড়ানো বাবর খেলেছেন অনেক কম ইনিংস। টি-টোয়েন্টিতে ১১৮ ম্যাচ ও ১১১ ইনিংসে বাবরের মোট রান এখন ৩ হাজার ৯৮৭। বাবর এই রান করেছেন ১২৯.৯১ স্ট্রাইকরেটে। এই দুজনের চেয়ে এগিয়ে কেবল বিরাট কোহলি। টি-টোয়েন্টিতে ভারতের সাবেক এই অধিনায়ক সর্বোচ্চ ৪ হাজার ৩৭ রানের মালিক।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।