ইউএনও বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখলেন, বেঞ্চে ঘুমাচ্ছেন প্রধান শিক্ষক

পাবনার সাঁথিয়া উপজেলায় স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস চলাকালে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘুমন্ত অবস্থায় দেখতে পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

সেসময় বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী উপস্থিত ছিলেন না। প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান শিক্ষার্থীদের বেঞ্চে শুয়ে ঘুমাচ্ছিলেন। পরে ইউএনও নিজেই এর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, ‘স্কুল পরিদর্শনে গিয়ে নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হই। মো. মনিরুজ্জামান, প্রধান শিক্ষক, কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। নেই কোনো শিক্ষার্থী, এভাবে প্রায়ই ঘুমিয়ে থাকেন প্রধান শিক্ষক।’

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অনেকেই এ ঘটনায় স্কুলের অনিয়ম ও অব্যবস্থাপনার সমালোচনা করেন।

এক মন্তব্যে আহসান হাবিব নামে একজন লেখেন, ‘অধিকাংশ স্কুলেই একই অবস্থা। তারপরও স্কেল/গ্রেড বৃদ্ধির জন্য সচিবালয়ের অনেকেই নাকি দৌড়াদৌড়ি করে—কিসের আশায়!’

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা সুলতান আহমেদ গণমাধ্যমকে জানান, ‘ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে ঘটেছে। ইউএনও স্যার পরিদর্শনে গিয়ে ক্লাস চলাকালীন প্রধান শিক্ষককে ঘুমাতে দেখেন। এরপর তিনি ভিডিওটি ধারণ করেন।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ওই প্রধান শিক্ষককে শোকজ করা হবে। রবিবার তাকে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হবে।’

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।