মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬, ১৩শে শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬, ১৩শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

দেশ

ইউক্রেনের কারাগারে বন্দী কামরুল, দেশে ফেরার অপেক্ষায় পরিবার

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ইউক্রেনের কারাগারে বন্দী কামরুল, দেশে ফেরার অপেক্ষায় পরিবার

ভাগ্য বদলের আশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা কামরুল হাসান (৩৮)। পরিবারের আর্থিক সংকট কাটিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন এখন যুদ্ধ, প্রতারণা এবং অনিশ্চয়তার এক নির্মম বাস্তবতায় আটকে গেছে। পরিবারের দাবি, কাজের প্রলোভনে রাশিয়ায় নেওয়ার পর দালালচক্রের প্রতারণার মাধ্যমে কামরুলকে জোরপূর্বক রাশিয়ার সেনাবাহিনীতে যুক্ত করা হয়। পরে যুদ্ধক্ষেত্র থেকে পালানোর চেষ্টা করলে তিনি ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক হন। বর্তমানে তিনি ইউক্রেনের একটি কারাগারে বন্দী রয়েছেন। দেশে তাঁর স্ত্রী ও ছয় বছরের কন্যা প্রতিদিন অপেক্ষা করছেন—কবে আবার তিনি ফিরে আসবেন।

কামরুল হাসান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের লাউরফতেহপুর গ্রামের মৃত হাসেম মুন্সীর ছেলে। গ্রামের বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী নাজমীন আক্তার ও মেয়ে তায়েব্যা নূর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে কামরুলের বিদেশযাত্রাকে ঘিরে ছিল অনেক আশা। কিন্তু এখন সেই পরিবারের সামনে সবচেয়ে বড় বাস্তবতা হলো ঋণের বোঝা এবং প্রিয়জনকে ফিরে পাওয়ার অনিশ্চয়তা।

পরিবারের ভাষ্য অনুযায়ী, প্রায় ১২ বছর সিঙ্গাপুরে কর্মরত থাকার পর গত বছর দেশে ফেরেন কামরুল। এরপর রাশিয়ার একটি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেখে নতুন করে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন। এ বিষয়ে তিনি ঢাকার উত্তরায় অবস্থিত এমএসটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন, যা একটি ওভারসিজ প্রতিষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে।

বিজ্ঞাপনে রাশিয়ার সিনোপ্যাক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানিতে মাসিক ৬০০ থেকে ৭০০ মার্কিন ডলার বেতনে কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আট লাখ টাকার চুক্তিতে তিন মাস প্রশিক্ষণও নেন কামরুল। পরে প্রশিক্ষণ, ভিসা, কাগজপত্রসহ বিভিন্ন খাতে মোট সাড়ে আট লাখ টাকা ব্যয় করে তিনি রাশিয়ায় যান।

স্ত্রী নাজমীন আক্তারের দাবি, এই অর্থ জোগাড় করতে পরিবারকে চরম আর্থিক চাপের মুখে পড়তে হয়। স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে সুদে আড়াই লাখ টাকা, এক আত্মীয়ের কাছ থেকে এক লাখ টাকা এবং ঢাকায় থাকা স্বজনদের কাছ থেকে আরও এক লাখ টাকা ধার নেওয়া হয়েছিল। বাকিটুকুও বিভিন্নভাবে সংগ্রহ করা হয়। পরিবারের আশা ছিল, কয়েক মাসের মধ্যেই কামরুল আয় শুরু করলে সব ঋণ শোধ হয়ে যাবে। কিন্তু বাস্তবে ঘটেছে তার সম্পূর্ণ বিপরীত।

২০২৫ সালের ১৭ জুলাই রাশিয়ায় পৌঁছানোর পর প্রথম কয়েক মাস একটি পাহাড়ি এলাকায় অবস্থান করেন কামরুল। পরে কাজের সন্ধানে মস্কোতে গেলে তিনি দালালচক্রের প্রতারণার শিকার হন বলে পরিবারের অভিযোগ। একপর্যায়ে তাঁকে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে আরও পাঁচ লাখ টাকা নেওয়া হয়। এরপর তাঁকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় এবং ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণের জন্য এক বছরের চুক্তিপত্রে জোরপূর্বক স্বাক্ষর করানো হয় বলে দাবি করেছেন তাঁর স্ত্রী।

নাজমীন জানান, চলতি বছরের ৩১ মার্চ স্বামীর সঙ্গে তাঁর শেষবারের মতো মুঠোফোনে কথা হয়। সে সময় কামরুল তাঁকে বলেন, আগামী ছয় মাস তাঁকে খুঁজে পাওয়া যাবে না। মেয়ের যত্ন নেওয়ার অনুরোধও করেছিলেন তিনি। কেন নিখোঁজ থাকতে হবে জানতে চাইলে কামরুল জানান, দালালদের মাধ্যমে তাঁদের রাশিয়ার সেনাবাহিনীতে পাঠানো হয়েছে এবং যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ভিডিও কলে স্বামীর পেছনে রুশ সেনাদের পাশাপাশি আরও কয়েকজন বাংলাদেশিকেও সামরিক পোশাকে দেখেছিলেন বলে জানান নাজমীন। এরপর হঠাৎ করেই সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় দেড় মাস কোনো খবর না পাওয়ায় পরিবার গভীর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাতে থাকে। অনেকেই ধারণা করেছিলেন, হয়তো তিনি আর বেঁচে নেই।

শেষ পর্যন্ত গত ১৩ মে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রবাসী বাংলাদেশিদের গ্রুপে স্বামীর সন্ধান চেয়ে পোস্ট করেন নাজমীন। সেই পোস্টের সূত্র ধরেই তিন দিন পর তাঁর সঙ্গে যোগাযোগ করেন এক বিদেশি ব্যক্তি। তিনি নিজেকে সুইজারল্যান্ডের সাংবাদিক কার্ট পেলডা হিসেবে পরিচয় দেন এবং জানান, কামরুল জীবিত আছেন। তাঁর দাবি, অস্ত্রবিহীন অবস্থায় কামরুল ও সুমন নামে আরেক বাংলাদেশিকে ইউক্রেনীয় সেনারা আটক করেছে। অস্ত্র না থাকায় তাঁদের যুদ্ধবন্দী হিসেবে কারাগারে রাখা হয়েছে।

সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় অনাহার, কষ্ট ও নির্যাতনের পর কামরুল এবং তাঁর সঙ্গে থাকা আরেক বাংলাদেশি রুশ সৈন্যশিবির থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। সেই সময়ই তাঁরা ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক হন।

পরদিন, ১৭ মে, নাজমীনের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি ভিডিও কল আসে। কলটি করা হয়েছিল ইউক্রেনের একটি কারাগারের একজন কমান্ডারের মাধ্যমে। ওই ভিডিও কলে স্বামীর সঙ্গে কিছু সময় কথা বলার সুযোগ পান তিনি। নাজমীনের দাবি, কথোপকথনের সময় কমান্ডার বারবার জানতে চাইছিলেন কেন কামরুল ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছেন এবং সাধারণ মানুষকে হত্যার উদ্দেশ্য ছিল কি না। তিনি পরিস্থিতির বাস্তবতা ব্যাখ্যা করার চেষ্টা করেন। পরে তাঁকে জানানো হয়, কামরুলের কাছে কোনো পরিচয়পত্র বা প্রয়োজনীয় নথিপত্র পাওয়া যায়নি।

বর্তমানে কামরুলের দেশে ফেরার বিষয়ে কোনো নিশ্চিত তথ্য নেই। পরিবার সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং বাংলাদেশের কূটনৈতিক কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে। তাঁদের প্রত্যাশা, প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে কামরুলের পরিচয় যাচাই করে তাঁকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। অন্যদিকে নাজমীন আক্তার এখনও আশাবাদী—একদিন তাঁর স্বামী ফিরে আসবেন, আর ছয় বছরের মেয়েটি আবার বাবাকে কাছে পাবে।