ইউক্রেনে ইউরোপীয় সেনা মোতায়েন হবে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: যুদ্ধ বিরতির পর ইউক্রেনে ইউরোপীয় সেনা মোতায়েন হলে এটি একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হবে বলে সতর্ক বার্তা দিয়েছে রাশিয়া। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি আরবে যুক্তরাষ্ট্র-রাশিয়া শান্তি আলোচনা চলাকালে এমন মন্তেব্য করেন রাশিয়ার উপ-পররাষ্ট্র মন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো। 

তিনি বলেন, ‘ইউরোপীয় সেনারা সেখানে যেকোনোভাবে (ছদ্মবেশে) উপস্থিত হওয়া মানেই এটি উত্তেজনা বৃদ্ধি করবে।’

তিনি আরও বলেন, ইউরোপীয় দেশগুলোর সাথে রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে কোন ধরনের অগ্রগতি নেই। অথচ অবাক করার মতো বিষয় হলো তারা আলোচনার টেবিলের পাশে বসতে চায়। 

এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ইউরোপের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেন শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনে সেনা পাঠায়, এবং শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি ব্রিটিশ সেনাদের যেকোনো বিপদে ফেলতে প্রস্তুত আছেন।

তবে এমন প্রস্তাব সরাসরি প্রত্যাখান করেছে জার্মানি। জার্মানি চ্যান্সেলর অলাফ শল্টস বলেছেন যে এটি বাচ্চা সূলভ এবং খুবই অযৌক্তিক সিদ্ধান্ত।

সূত্র: দ্য টেলিগ্রাফ

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।