ইউক্রেনে রাশিয়ার অতর্কিত হামলা, নিহত ১১

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের দোব্রোপিলিয়া শহরে অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ১১ জন নিহত ও আহত হয়েছে আরও ৩০ জন। শনিবার (৮ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

দেশটির আঞ্চলিক পরিষেবা জানিয়েছে, শুক্রবার ভোরে চালানো হামলায় আটটি আবাসিক ভবন এবং প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার রাশিয়ান বাহিনীর চালানো হামলায় ইউক্রেনে পাঁচজন নিহত হয়। । শহরটি রাশিয়া-নিয়ন্ত্রিত দোনেৎস্ক শহরের উত্তর-পশ্চিমে অবস্থিত।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগুন নেভানোর সময় জরুরি কাজে নিয়োজিতদের ওপর রাশিয়ান বাহিনী দ্বিতীয়বারের মতো হামলা করে।

কাছাকাছি এলাকায় তীব্র লড়াইয়ের পর এ হামলা সংঘটিত হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে রাশিয়ার হামলায় পাঁচজন নিহত হওয়ার খবর জানান ইউক্রেনীয় প্রসিকিউটররা।

খবরওয়ালা/এমবি
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।