ইউক্রেন সীমান্তে রেল লাইনের ওপর সেতু ধসে নিহত ৭, আহত ৩০

ইউক্রেন সীমান্তসংলগ্ন রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি সেতু ধসে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৭ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ এ তথ্য জানিয়েছেন। খবর বাসসের।

মস্কো রেলওয়ে কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘পরিবহন পরিচালনায় অবৈধ হস্তক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, সেতুর একটি স্প্যান ধসে পড়ায় ক্লিমোভো থেকে মস্কোগামী ট্রেনটি দুর্ঘটনায় পড়ে।

দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় রাত ১০টা ৪৪ মিনিটে, ব্রায়ানস্ক অঞ্চলের পিলশিনো ও ভাইগোনিচি স্টেশনের মধ্যবর্তী স্থানে। ইউক্রেন সীমান্ত থেকে এটি প্রায় ১০০ কিলোমিটার দূরে।

ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। আহতদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনার ফলে রেল চলাচলে বড় কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রাশিয়ার অনলাইন মাধ্যমে প্রকাশিত ছবিতে সেতুর ধসে পড়া অংশ ও ক্ষতিগ্রস্ত ট্রেন দেখা গেছে।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।