ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় আব্দুল্লাহ মল্লিক (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মজুমদার বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল্লাহ ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বিলভরা গ্রামের বাসিন্দা মাসুদ মল্লিকের ছেলে। সে স্থানীয় মজুমদার বাজার মোহাম্মাদিয়া আরাবিয়া কওমি মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্ডেনের নূরানী বিভাগের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে আব্দুল্লাহ গোয়ালন্দ-তারাইল আঞ্চলিক সড়ক ধরে মাদ্রাসার দিকে যাচ্ছিল। সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়, এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়টি সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্তাধীন এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।