ইটের দেয়াল থেকে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইটের দেয়াল থেকে প্রায় ১৪ ফুট লম্বা ও ২৫ কেজি ওজনের একটি বিশাল অজগর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জেটি রোড এলাকার শ্মশান ঘাট সংলগ্ন মাঠ থেকে সাপটিকে উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, মাঠ পরিষ্কার করার সময় শ্রমিকরা দেয়ালের পাশে রোদ পোহানো অবস্থায় অজগরটিকে দেখতে পান। তাদের উপস্থিতি আঁচ করে সাপটি নড়াচড়া শুরু করলে শ্রমিকরা ভয়ে চিৎকার দেন এবং স্থানীয়রা জড়ো হন। পরে খবর পেয়ে কৌশলে অজগরটিকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট এবং ওজন প্রায় ২৫ কেজি। বনভূমি ও প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়ায় বন্যপ্রাণী খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসছে।’

এদিকে সোমবার দিবাগত রাতে শ্রীমঙ্গলের নোয়াগাঁও এলাকার খ্রিস্টান মিশনের একটি বাড়ির উঠান থেকেও আরেকটি অজগর উদ্ধার করা হয়। একদিনে পৃথক স্থান থেকে দুটি অজগর উদ্ধারের ঘটনা স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।