ইতালিতে কারাবন্দিদের জন্য ‘অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ’ চালু

ইতালিতে প্রথমবারের মতো কারাবন্দিদের জন্য চালু করা হলো ‘অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ’ বা ‘সেক্স রুম’।

শুক্রবার (১৮ এপ্রিল) দেশটির মধ্যাঞ্চলের আমব্রিয়ার একটি কারাগারে আনুষ্ঠানিকভাবে এই কক্ষের যাত্রা শুরু হয়। উদ্বোধনী দিনে এক বন্দি তার নারী সঙ্গীকে নিয়ে ওই কক্ষে সময় কাটান।

সাংবিধানিক আদালতের এক ঐতিহাসিক রায়ের পর এই উদ্যোগ নেওয়া হয়। আদালত জানায়, কারাবন্দিদেরও তাদের স্বামী-স্ত্রী বা সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটানোর অধিকার রয়েছে। এই রায় অনুযায়ী, এ সময় কোনো কারারক্ষী উপস্থিত থাকতে পারবে না।

আমব্রিয়ার কারাবন্দিদের অধিকার বিষয়ক সংস্থার কর্মকর্তা জিওসেপ্পে কাফোরিও বলেন, ‘আমরা খুব খুশি। প্রথম প্রয়োগ সফলভাবে হয়েছে। গোপনীয়তা রক্ষা করেই এটি পরিচালিত হচ্ছে এবং আগামী দিনে আরও বন্দিকে এই সুবিধা দেওয়া হবে।’

গত সপ্তাহে ইতালির বিচার মন্ত্রণালয় এ বিষয়ে একটি গাইডলাইন প্রকাশ করে। তাতে বলা হয়, এই বিশেষ কক্ষে একটি খাট, টয়লেট এবং প্রাইভেসি বজায় রাখার মতো পরিবেশ থাকবে। তবে নিরাপত্তার স্বার্থে দরজা খোলা রাখতে হবে, যেন জরুরি প্রয়োজনে কারারক্ষীরা দ্রুত প্রবেশ করতে পারেন। কক্ষে একসঙ্গে সর্বোচ্চ দুই ঘণ্টা থাকার অনুমতি দেওয়া হবে।

ইতালির কারাগারগুলো ইউরোপের মধ্যে অন্যতম জনবহুল। বর্তমানে দেশটির কারাগারগুলোতে প্রায় ৬২ হাজার বন্দি রয়েছে, যা ধারণক্ষমতার ২১ শতাংশ বেশি। ইউরোপের অন্যান্য দেশ যেমন ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ড এবং সুইডেনে এ ধরনের ব্যবস্থা আগেই চালু রয়েছে। ইতালিও এবার সেই তালিকায় যুক্ত হলো।

 

সূত্র: রয়টার্স

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।