ইমোতে প্রেমের সম্পর্ক গড়ে তুলে অশ্লীল ভিডিও ধারণ-প্রতারণা, আটক ১২

নাটোরের লালপুরে ইমো অ্যাপ ব্যবহার করে দেশি ও প্রবাসীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে অশ্লীল ভিডিও ধারণ ও প্রতারণার অভিযোগে ১২ জনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বুধবার (৯ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার বিলমাড়িয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটকদের লালপুর থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন: রাসেল আহমেদ, আবির হোসেন, রিয়াজ হোসেন, রাব্বি হোসেন, মুরাদ হোসেন, মো. সানজিল, আবু কাউসার মোন্ন, সাগর আহমেদ, আব্দুল মমিন, হৃদয় আহমেদ, কাউসার আলী এবং প্রাপ্তি মণ্ডল। সবাই বিলমাড়িয়া এলাকার বাসিন্দা।

সেনাবাহিনী জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ইমো অ্যাপ ব্যবহার করে দেশি ও বিদেশে অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে গোপনে অশ্লীল ভিডিও ধারণ করে তা দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করত তারা।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল বুধবার ভোরে অভিযান চালিয়ে ওই চক্রের ১২ সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৬টি অ্যান্ড্রয়েড ফোন, ১২টি বাটন ফোন, ৩০টি সিমকার্ড, একটি দেশীয় অস্ত্র, ৫ পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, আটক ১২ জনের মধ্যে চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং আটজনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।