ইয়ামিনকে হত্যার আগে গুলি করা পুলিশ সদস্য মাহাফুজ গ্রেপ্তার

গত বছরে জুলাই আন্দোলনে রাজধানীর সাভারে আসহাবুল ইয়ামিনকে হত্যার আগে গুলি করা কনস্টেবল মাহাফুজকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) আদালতে ওই পুলিশ সদস্য গুলি করার কথা স্বীকার করেছেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

ইয়ামিন এমআইএসটি (মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি) এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। গত ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ডে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা হামলা চালান। সেসময় পুলিশ সদস্যরা ইয়ামিনকে ধরে টেনে সাঁজোয়া যানের কাছে নিয়ে গিয়ে দুপুর ১টা ৩০ মিনিটে তার বুকের বাঁ পাশে গুলি করেন। গুলিতে ইয়ামিনের শরীরে অসংখ্য স্প্লিন্টার বিদ্ধ হয়।

এরপর ইয়ামিনকে টেনে সাঁজোয়া যানের ওপর ফেলে রাখা হয় এবং আন্দোলনরত ছাত্র-জনতাকে ভীতি প্রদর্শনের জন্য গাড়িটি এপাশ থেকে ওপাশে ঘুরতে থাকে পুলিশ। প্রায় মৃত অবস্থায় তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়। পরবর্তীতে, সাঁজোয়া যানের ভেতর থেকে একজন পুলিশ সদস্য বের হয়ে ইয়ামিনের পায়ে পুনরায় গুলি করার নির্দেশ দেন। কিন্তু ওই পুলিশ সদস্য ইয়ামিনকে মৃত ভেবে পায়ে গুলি না করে তাকে রাস্তায় এক প্রান্ত থেকে অপর প্রান্তে টেনে নিয়ে রোড ডিভাইডারের পাশে ফেলে দেন।

গুলিবিদ্ধ ইয়ামিন তখনও শ্বাসপ্রশ্বাস নিচ্ছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছিলেন ইয়ামিনের মামা।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।