ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা, নিহত ২৩

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। লোহিত সাগরে জাহাজে হামলার প্রতিক্রিয়ায় শক্তিশালী এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হুতি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (১৫ মার্চ) রাতে রাজধানী সানা ও উত্তরের সাদা প্রদেশে হামলাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, সানা বিমানবন্দরের সামরিক স্থাপনাগুলোতে বিস্ফোরণের ফলে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

ট্রাম্প বলেন, ইরান-সমর্থিত হুতি সন্ত্রাসীরা আমাদের বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং আমাদের সেনা ও মিত্রদের ওপর হামলা চালিয়েছে। তাদের সহিংসতা ও সন্ত্রাসবাদের কারণে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে।

হুতিরা জানায়, তারা এই হামলার প্রতিক্রিয়া জানাবে এবং তাদের আক্রমণ অব্যাহত থাকবে। তাদের দাবি, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে হামলা চালাচ্ছে।

হুতিরা ২০২৩ সাল থেকে লোহিত সাগরে ১৯০টিরও বেশি হামলা চালিয়েছে। এ কারণে বিশ্ব বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।