ইরানের হামলায় ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ২০

ইরানের সবশেষ হামলার পর ইসরায়েলে অন্তত ২০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবার মেগান ডেভিড অ্যাডম। রবিবার (২২ জুন) এ তথ্য জানিয়েছে আরুৎজ শেভা।

প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে  ৩০ বছর বয়সি একজন মাঝামাঝি অবস্থায় আছেন। এই ব্যক্তির শরীরের উপরের অংশে গুলিবিদ্ধ হয়ে তীক্ষ আঘাতের চিহ্ন রয়েছে। বাকিদের হালকা আঘাতের সঙ্গে ক্ষতের চিহ্ন রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান দুই দফায় মোট ২৭টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রথম দফায় ২২টি এবং দ্বিতীয় দফায় ৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

আরুৎজ শেভা জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ১০ হাজারের বেশি মানুষ তাদের ঘরবাড়ি খালি করতে বাধ্য হয়েছে। এছাড়া ৩২ হাজারের বেশি ইসরায়েলি নাগরিক তাদের ঘরবাড়ি বা সম্পত্তির ক্ষতির জন্য সরকারি ক্ষতিপূরণ দাবি করেছেন।

 

খবরওয়ালা/এফএস  

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।