ইরানে বোমা ফেলা ’বি-২ বোম্বার’ হঠাৎ হোয়াইট হাউসের আকাশে

ইরানের পরমাণু স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করতে বাঙ্কার বাস্টার ফেলল যুক্তরাষ্ট্র। শক্তিশালী বি-২ বোম্বারকে এ হামলার সফলতায় কৃতিত্ব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের আকাশে এবার চক্কর দিল সেই বিমান।

শুক্রবার (৪ জুলাই) হোয়াইট হাউসে স্বাধীনতা দিবসের জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিনিদের গর্বের প্রতীক বোমারু বিমানটি সেই অনুষ্ঠানে প্রেসিডেন্টকে সম্মান জানাতেই হাজির হয় এবং স্যালুট দেয়। (খবর: এনডিটিভি)

ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে পাশে নিয়ে হোয়াইট হাউসের বারান্দা থেকে দুটি বি-২ বোমারু বিমানের স্যালুট গ্রহণ করেন। বোম্বারের পাশ দিয়ে এফ-৩৫ ও এফ-২২ যুদ্ধবিমানের গর্জন এক বিশেষ আবহ তৈরি করে।

হোয়াইট হাউসের অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে ইরানে বোমা হামলা চালানো পাইলটরাও উপস্থিত ছিলেন। এ ছাড়া সামরিক পরিবারের জন্য হোয়াইট হাউসের দক্ষিণ লনে একটি পিকনিকের আয়োজন করেন ট্রাম্প। সেখানে মার্কিন সেনারা পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান–ইসরায়েল যুদ্ধবিরতির পেছনে বি-২ বোমারু বিমান এবং এর সঙ্গে যুক্ত কর্মীদের অবদানকে বিশেষভাবে তুলে ধরেছেন। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, “আমাদের বি-২ বোমারু বিমানের সাহসী পাইলট এবং এই অভিযানের সঙ্গে জড়িত সকলের অসাধারণ প্রতিভা ও সাহসিকতা ছাড়া আজকের এই ‘চুক্তি’ সম্ভব হতো না।”

তিনি আরও উল্লেখ করেন যে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে চালানো “নিখুঁত আঘাত” একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ট্রাম্পের ভাষায়, “সন্ধ্যার শেষ দিকে সেই নির্দিষ্ট এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ আঘাতই যেন সব পক্ষকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করেছে এবং ফলস্বরূপ চুক্তিটি সম্পন্ন হয়েছে।”

খবরওয়ালা/টিএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।