ইরান থেকে চীনা নাগরিকদের সরিয়ে নিচ্ছে বেইজিং

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে চীন তাদের নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে ইরান থেকে সরিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছে। বুধবার (১৮ জুন) আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

চায়না নিউজ সার্ভিস জানিয়েছে, ইতিমধ্যে প্রথম পর্যায়ে কিছু চীনা নাগরিককে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তেহরান থেকে তাদের তুর্কমিনিস্তানের সীমান্ত হয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, এখন পর্যন্ত ৭০০ জনের বেশি চীনা নাগরিককে ‘নিরাপদ স্থানে’ সরিয়ে নেওয়া হয়েছে। আরও এক হাজারের বেশি নাগরিককে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপ সতর্কতামূলক এবং পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। বর্তমানে ইরানে অবস্থানরত চীনা নাগরিকদের সহায়তায় দেশটির দূতাবাস প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।