ইলন মাস্ককে হত্যা করতে চায় বামপন্থীরা!

মার্কিন ধনকুবের ইলন মাস্ককে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। বিষয়টি জানিয়েছেন এই মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা নিজেই। ইলন মাস্ক দাবি করেছেন, তাঁর মালিকানাধীন কোম্পানি টেসলা ধ্বংস করতে এবং সরকারি দুর্নীতি উন্মোচন ঠেকাতে বামপন্থী কর্মীরা এই ষড়যন্ত্র করছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ বিভিন্ন দেশে টেসলার গাড়ি ও ডিলারশিপের ওপর ধ্বংসযজ্ঞ ও অগ্নিসংযোগের ধারাবাহিকতায় মাস্কের কাছ থেকে এমন মন্তব্য এসেছে।

বর্তমানে ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কাজ করছেন এবং যুক্তরাষ্ট্রের সরকারি বাজেট সংকোচন ও কর্মীসংখ্যা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিশেষ করে, হোয়াইট হাউসে একটি সরকারি দক্ষতা বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে ইতোমধ্যেই তিনি ব্যাপক পরিবর্তন এনেছেন।

তবে সমালোচকদের মতে, মাস্ক অতি-সংকোচনমূলক নীতি চাপিয়ে দিচ্ছেন এবং এই কারণে তিনি বিভিন্ন মহলের বিরোধিতার সম্মুখীন হচ্ছেন।

সম্প্রতি মাস্কের মালিকানাধীন টেসলার বিরুদ্ধে প্রতিবাদ আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি টেসলা সার্ভিস সেন্টারে পেট্রোল বোমার হামলা চালানো হয়। এতে অন্তত পাঁচটি গাড়ি পুড়ে গেছে।

গত সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক এই হামলাগুলোকে ‘উন্মাদনা’ বলে অভিহিত করেন এবং এগুলোর পেছনে একটি সমন্বিত ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন।

তিনি বলেন, ‘তারা মূলত আমাকে হত্যা করতে চায়। কারণ আমি তাদের জালিয়াতি বন্ধ করছি। তারা টেসলাকে ক্ষতিগ্রস্ত করতে চায়। কারণ আমরা সরকারি দুর্নীতি ও অপচয় রোধ করছি।’

তিনি প্রশ্ন তোলে বলেন, ‘কে এই হামলাগুলোকে অর্থের জোগান দিচ্ছে এবং কে এগুলো সমন্বয় করছে? এটি অস্বাভাবিক, কারণ আমি আগে কখনো এমন কিছু দেখিনি।’

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।