কুষ্টিয়ায় ইসতিসকার নামাজ আদায়

নিজ সংবাদ ॥ তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করছে কুষ্টিয়ার মুসল্লিরা। নামাজ শেষে মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের পাপের জন্য অনুতপ্ত ও ক্ষমা চেয়ে অঝরে কেঁদে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা। গতকাল সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় কুষ্টিয়া ইসলামী কলেজ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২ শতাধিক নানা বয়সি মানুষ অংশ নেন।

কুষ্টিয়ায় ইসতিসকার নামাজ আদায়

 

কুষ্টিয়ায় ইসতিসকার নামাজ আদায়

 

নামাজ ও মোনাজাত পরিচালনা করেন কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মাদ আসাদুজ্জামান। সারা দেশের ন্যায় কুষ্টিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে টানা দাবদাহ চলছে।  নদী-নালা, খাল-বিল, পুকুর শুকিয়ে গেছে। পানির স্তর নেমে যাওয়ায় পানি উঠছেনা অগভীর নলকূপ ও সেচ পাম্পে। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে তাঁরা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আয়োজন করেছেন।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুন:

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।