ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে আহ্বান ট্রাম্পের

গাজায় চলমান যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাবে জবাব দিয়েছে হামাস। শুক্রবার (৩ অক্টোবর) প্রস্তাবে হামাস জানিয়েছে, তারা গাজার প্রশাসন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে তুলে দিতে এবং সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে রাজি। তবে নিজেদের নিরস্ত্রীকরণের বিষয়টি উল্লেখ করেনি সংগঠনটি। হামাসের এই ঘোষণার পর ট্রাম্প ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন। খবর আলজাজিরার

হামাসের এই প্রতিক্রিয়ার পর ভিডিওবার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘অভূতপূর্ব’ বলে আখ্যা দেন। তিনি বলেন, হামাস ‘টেকসই শান্তির জন্য প্রস্তুত।’ 

হামাস জানিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে শান্তি আলোচনায় বসতে আগ্রহী। তবে এর মধ্যেই ইসরায়েল গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে। গতকাল শুক্রবারের হামলায় কমপক্ষে ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানানো হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৬ হাজার ২৮৮ জন নিহত ও এক লাখ ৬৯ হাজারের বেশি আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ চাপা পড়ে আছেন। অন্যদিকে, হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।