ইসরায়েলি হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির র‌্যালি, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা, নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র‌্যালির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে শান্তিনগর, মালিবাগ মোড়, মৌচাক ও মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এই র‌্যালিকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই রাজধানীর নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। তারা ফিলিস্তিনের পতাকা, প্রতিবাদী প্ল্যাকার্ড ও লাল-সবুজ ফিতা মাথায় বেঁধে বিভিন্ন স্লোগানে অংশ নিচ্ছেন।

স্লোগানগুলোর মধ্যে রয়েছে—‘গাজা হত্যাযজ্ঞ বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পক্ষে, বর্বরতার বিরুদ্ধে’, ‘ইসরায়েলি আগ্রাসন চলবে না’ প্রভৃতি।

2Q== ইসরায়েলি হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির র‌্যালি, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ফিলিস্তিনে শিশু ও নিরীহ মানুষের ওপর চালানো নিষ্ঠুর হামলার প্রতিবাদ জানাতে এবং বিশ্ববাসীকে মানবিকভাবে সচেতন করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।

র‌্যালিকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও এলাকায় দায়িত্ব পালন করছেন।

বিএনপির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, র‌্যালিটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে দলটির স্থায়ী কমিটির সদস্য ও শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

এদিকে, শুধু রাজধানী নয়, আজ দেশের সকল মহানগরেও একই ধরনের প্রতিবাদ ও সংহতি র‌্যালির আয়োজন করেছে বিএনপি।

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।