ইসরায়েলি হামলা: ইরানে নিহত ৬৩৯, আহত ১৩২০

ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৬৩৯ জন। এ হামলায় আহত হয়েছেন আরও ১ হাজার ৩২০জন।

বৃহস্পতিবার (১৯ জুন) ওয়াশিংটন-ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস এর বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল-জাজিরা।

সংস্থাটি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।

তবে ইসরায়েলি হামলায় ইরান নিয়মিতভাবে হতাহতের তথ্য প্রকাশ করেনি। যদিও তাদের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২২৪ জন এবং আহত হয়েছেন ১ হাজার ২৭৭ জন।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।