ইসরায়েলের অস্ত্রের চালান আটকে দিলো ইতালির বন্দর

ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলের রাভেনা বন্দরে ইসরায়েলগামী দুটি অস্ত্রবাহী ট্রাকের প্রবেশ আটকে দেওয়া হয়েছে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বন্দর শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলোর বিক্ষোভের পর বৃহস্পতিবার এ পদক্ষেপ নেওয়া হয়। খবর দিয়েছে রয়টার্স।

রাভেনার মধ্য বামপন্থি মেয়র আলেসান্দ্রো বারাত্তোনি জানান, আঞ্চলিক সরকারের সঙ্গে আলোচনার পর তিনি বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করেন যাতে বিস্ফোরক বহনকারী ট্রাক দুটি ইসরায়েলের হাইফা বন্দরের পথে যেতে না পারে।

বারাত্তোনি বলেন, ‘ইতালি বলছে তারা ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করেছে। কিন্তু আইনের ফাঁকফোকরের কারণে অন্য দেশ থেকে আসা অস্ত্র ইতালির ভেতর দিয়ে যেতে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ তবে তিনি ট্রাকগুলোর উৎস কিংবা কন্টেইনারে কী ছিল সে বিষয়ে বিস্তারিত জানাননি।

এর আগে ফ্রান্স, সুইডেন ও গ্রিসের বন্দর শ্রমিকরাও ইসরায়েলগামী অস্ত্র পরিবহন ঠেকাতে একই ধরনের পদক্ষেপ নিয়েছেন। গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন শ্রমিক সংগঠন ধারাবাহিকভাবে এ ধরনের প্রতিবাদ চালিয়ে যাচ্ছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।