ইসরায়েলে অর্থমন্ত্রীর পদত্যাগ

ইসরায়েলের ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটিচ পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

ইসরায়েলি চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ তার পদ থেকে পদত্যাগ করায় নেতানিয়াহুর ডানপন্থী জোটের মধ্যে উত্তেজনা আরো তীব্র হয়েছে।

পদত্যাগের পর স্মোট্রিচ অবশ্য ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে তার আসনে ফিরে আসবেন।

সেখানে তিনি তার নেতৃত্বাধীন অতি-ডানপন্থি রিলিজিয়াস জায়োনিজম পার্টির আইন প্রণেতা হিসেবে দায়িত্বপালন করবেন।

আনাদোলু বলছে, নেসেট সদস্য জভি সুক্কোতকে পুনর্বহাল করা নিয়ে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভিরের সঙ্গে বিরোধের মধ্যে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের এই পদত্যাগপত্র জমা দেওয়ার ঘটনা ঘটল।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।