ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে । রবিবার(২৩ মার্চ) ভোরের দিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা দাবি করেছে গোষ্ঠীটি। ইসরায়েলের সামরিক বাহিনীও ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে।

ইসরায়েলি ভূখণ্ডে হুতিদের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার আগে ইসরায়েলজুড়ে বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চলে রবিবার ভোরের দিকে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রে বাধা দেওয়া হয়।

ইসরায়েলের বিমান বাহিনী ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করেছে বলে সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে। চলতি সপ্তাহে ইসরায়েলে ইরান-সমর্থিত গোষ্ঠীটির কয়েক দফার ক্ষেপণাস্ত্র হামলার পর রবিবারের এই হামলার ঘটনা ঘটেছে।

গাজা উপত্যকায় গত মঙ্গলবার ইসরায়েল নতুন করে সামরিক অভিযান শুরু করায় এর পাল্টা হিসেবে ইসরায়েলে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর আগে, শুক্রবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে ইয়েমেন থেকে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জানানো হয়।

এদিকে, শনিবার সকালের দিকে ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথি বিদ্রোহীরা। গত দুদিনের মধ্যে তৃতীয় বারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানায় ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী।
বিবৃতিতে হুথি গোষ্ঠী বলেছে, গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি আকাশসীমা অনিরাপদ থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে ব্যাপক হামলা শুরু করে।

গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, হুতিদের সম্পূর্ণরূপে নির্মূল করা হবে এবং এই গোষ্ঠীকে অব্যাহত সহায়তা দেওয়ায় তেহরানকেও সতর্ক করে দেন তিনি।

সূত্র: এএফপি।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।