ইসরায়েলে ৩৯টি ক্ষেপণাস্ত্রের নতুন ঝাঁক ছুড়েছে ইরান

ইসরায়েলের ওপর শুক্রবার (২০ জুন) বিকালে নতুন করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এক প্রতিবেদনে মেহের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।

এ হামলায় ইসরায়েলে দুজন আহত হয়েছে। তাদের মধ্যে ১৬ বছর বয়সী এক তরুণের অবস্থা গুরুতর। দেশটির জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) বরাত দিয়ে এএফপি এ কথা জানিয়েছে।

এক বিবৃতিতে এমডিএ জানায়, আহত দুজনকে চিকিৎসা দেওয়া হয়ে। ১৬ বছর বয়সী তরুণকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হচ্ছে। তার শরীরের ওপরের অংশে আঘাত রয়েছে। আর এক ৫৪ বছর বয়সী ব্যক্তির অবস্থা খুব বেশি গুরুতর নয়। তিনি পায়ের নিচের অংশে আঘাত পেয়েছেন।

তবে এই দুজন কোথায় আহত হয়েছেন অর্থাৎ ইরানের ক্ষেপণাস্ত্র কোথায় আঘাত করেছে, তা প্রকাশ করেনি এমডিএ।

মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের মাটিতে বিনা প্ররোচনায় ইসরায়েলি আগ্রাসনের ফলে তেহরানের কাছে ইরানি জাতি এবং দেশের নিরাপত্তা রক্ষার জন্য অপরাধী জায়নিস্টদের বিরুদ্ধে পাল্টা আঘাত করা ছাড়া আর কোন উপায় ছিল না। এর প্রতিশোধের অংশ হিসেবে ইরান আজ ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলগুলিতে বিশাল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, নতুন এই ব্যারেজে প্রায় ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলজুড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। উত্তরে হাইফা এলাকা এবং দক্ষিণে বে’র শিবা এলাকায় প্রভাব পড়ার খবর পাওয়া গেছে। জেরুজালেমেও কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র পড়ার খবর পাওয়া গেছে।

এক সপ্তাহ আগে থেকে ইসরায়েলি সরকার ইরানের মাটিতে শুরু করা বিনা উস্কানিতে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এর প্রতিক্রিয়ায় ইরানও মিসাইল ও ড্রোনের ঝাঁক ছুড়ছে।

মেহের নিউজ জানিয়েছে, ইরানি সশস্ত্র বাহিনীর কাছ থেকে ধংসাত্মক প্রতিক্রিয়া পাওয়ার পর ইসরায়েলি সরকারের কর্মকর্তারা ইরানিদের তাদের শহরগুলো ছেড়ে যাওয়ার হুমকি দিতে শুরু করেছে। আজ উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে ইরানি জাতি জুমার নামাজে অংশ নেন এবং ইসরায়েলি হানাদারদের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠানোর জন্য রাস্তায় নেমে আসেন। ইরানি জাতি তাদের মাতৃভূমিকে সর্বশক্তি দিয়ে রক্ষা করবে এবং তারা কোথাও পালিয়ে যাবে না।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।