বেঁচে আছেন খামেনির সেই উপদেষ্টা আলি শামখানি

ইরানের প্রভাবশালী নেতা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলি শামখানি জীবিত আছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের দাবি ছিল, সাম্প্রতিক বিমান হামলায় শামখানি নিহত হয়েছেন। তবে এ তথ্যকে এখন মিথ্যা প্রমাণিত হয়েছে।

ইসরায়েলের প্রথম দফার বিমান হামলার পর থেকেই নানা আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে যে, শামখানি শহীদ হয়েছেন। বিশেষ করে ইরানের প্রতিরক্ষা ও নিরাপত্তা কাঠামোতে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে খবরটি বড় চাঞ্চল্য সৃষ্টি করেছিল।

ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে শামখানি বলেন, আমি জীবিত আছি এবং ইরানের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত।

বলা হচ্ছে, তিনি ইসরায়েলের হামলায় গুরুতর আহত হয়েছিলেন, তবে এখন স্থিতিশীল অবস্থায় আছেন এবং পুরোপুরি সেরে উঠছেন।

ইসরায়েলের ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত ইরানের দাবি অনুযায়ী ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানীরাও।

শামখানির জীবিত থাকার খবর চলমান যুদ্ধাবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি গুজব ও তথ্য যুদ্ধের মধ্যেও সত্য প্রতিষ্ঠার একটি দৃষ্টান্ত। ইরান-ইসরাইল উত্তেজনার এ পর্যায়ে, নেতৃবৃন্দের জীবিত থাকা কিংবা মারা যাওয়ার খবর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।