ইসির ডাকে সাড়া দেয়নি ৯ দেশ

নির্বাচন কমিশনের (ইসি) ডাকে সাড়া দেয়নি সৌদি আরব, তুরস্কসহ নয়টি দেশ। ১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করতে আমন্ত্রণ জানানো হলেও নয়টি দেশের রাষ্ট্রদূত বা তাদের কোনও প্রতিনিধি আসেননি। বাকি ১০ দেশের সঙ্গে এক ঘণ্টার মধ্যেই বৈঠক শেষ করে ইসি।

সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইসি জানায়, বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে ১৯টি দেশের ঢাকাস্থ মিশন প্রধানদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

যারা যারা ইসির বৈঠকে এসেছিলেন

১. আলজেরিয়া, ২. ব্রুনাই ৩. মিশর, ৪. ইন্দোনেশিয়া, ৫. ইরান, ৬. কুয়েত, ৭. মালয়েশিয়া, ৮. মরক্কো, ৯. পাকিস্তান, ১০. সংযুক্ত আরব আমিরাত।

যেসব দেশের মিশন প্রধানরা ইসির ডাকে সাড়া দেয়নি

ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, মালদ্বীপ এবং ওমান।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।