‘ইহুদিদের পুঁতে ফেল’ স্লোগান দেয়া অক্সফোর্ড শিক্ষার্থী গ্রেপ্তার!

ফিলিস্তিনপন্থি এক বিক্ষোভে ‘ইহুদিদের মাটিতে পুঁতে ফেল’ স্লোগান দেওয়ার অভিযোগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বুধবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা স্থানীয় সময় বুধবার সকালে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, গত শনিবার মধ্য লন্ডনে অনুষ্ঠিত একটি বিক্ষোভের তদন্তের অংশ হিসেবে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

দ্য টেলিগ্রাফ আরও জানিয়েছে, ব্যালিওল কলেজের (অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত) দর্শন, রাজনীতি এবং অর্থনীতির ছাত্র স্যামুয়েল উইলিয়ামসকে বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করা হয়েছে।

তবে পুলিশ নিশ্চিত করেনি যে গ্রেপ্তার হওয়া ছাত্রই উইলিয়ামস কিনা।

মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র বলেন, গত ১১ অক্টোবর, শনিবার মধ্য লন্ডনে প্যালেস্টাইন কোয়ালিশনের বিক্ষোভ থেকে ধারণ করা স্লোগানের তদন্তকারী কর্মকর্তারা একজনকে গ্রেপ্তার করেছে। জাতিগত বিদ্বেষ উসকে দেয়ার সন্দেহে ১৫ অক্টোবর, বুধবার অক্সফোর্ডশায়ারের একটি ঠিকানা থেকে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি এখনও পুলিশ হেফাজতে আছেন।

সূত্র: দ্য টেলিগ্রাফ

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।