খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট ২০২৫
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের জন্য আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
এর আগে ছুটি ৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল, যা পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হওয়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) ৬ সেপ্টেম্বর উদযাপিত হবে। তাই ওই দিন সাধারণ ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে।
এই দিনে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
তবে কিছু সেবা ছুটির আওতায় থাকবে না। এর মধ্যে রয়েছে: বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ, ফায়ার সার্ভিস, ডাকসেবা ও সংশ্লিষ্ট যানবাহন, হাসপাতাল ও চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি দায়িত্বে নিয়োজিত অন্যান্য প্রতিষ্ঠান
ব্যাংক খোলা থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। আদালতের কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্ট।
খবরওয়ালা/আশ