ব্রাহ্মণবাড়িয়ায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা ও ১০ লাখ টাকার সাদা নোয়া মাইক্রোবাসসহ মো. সাইফুল ইসলাম (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সাইফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তার মুড়া গ্রামের বাসিন্দা। তার মালিকানাধীন নোয়া মাইক্রোবাস ব্যবহার করে তিনি বিভিন্ন উপজেলায় ঘুরে ঘুরে গাঁজা বিক্রি করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে পৌরসভার দর্গারামপুর সেতু এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. হাসান উদ্দিন ও তার সঙ্গীয় ফোর্স থামিয়ে গাড়ি তল্লাশি করলে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। গাড়িটি সহ মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, “আসামিকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।