ঈদ উপলক্ষে টানা ১০ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর

মহান স্বাধীনতা দিবস, পবিত্র ঈদুল ফিতর এবং সাপ্তাহিক ছুটির কারণে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা কর হয়েছে। ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত এই স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৫ মার্চ) স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া বুধবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস সরকারি ছুটি। অপরদিকে ৪ এপ্রিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। সরকারি ছুটি, ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ১০ দিন বন্ধ থাকবে।

সোনাহাট সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আগামী ৫ এপ্রিল শনিবার থেকে স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।

সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম জানান, মহান স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১০ দিন সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।