ঈদ উপলক্ষে বিশেষ বার্তা দিলেন হামজা ও জামাল

বাংলাদেশে সোমবার (৩১ মার্চ) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দেশের ফুটবল তারকারাও নিজেদের মতো করে পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন। জাতীয় দলে সদ্য অভিষেক হওয়া হামজা চৌধুরী বর্তমানে আছেন ইংল্যান্ডে, আর অধিনায়ক জামাল ভূঁইয়া ঈদ পালন করছেন নিজস্ব পরিবেশে। তবে দূর থেকেও দেশের ফুটবলপ্রেমীদের ভুলে যাননি তারা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক ভিডিও বার্তায় হামজা ও জামাল ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশের সব ভক্ত-সমর্থকদের।

হামজা ঈদ বার্তায় বলেন, ‘আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আপনাদের সঙ্গে শিগগিরই দেখা হবে ইনশাআল্লাহ।’

জামাল ঈদের শুভেচ্ছায় বলেন, ‘ঈদ মোবারক! আশা করি, সবাই পরিবার নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।’

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।