ঈদের খরচ রাজস্ব বোর্ডকে জানাতে হবে

ঈদের ব্যয়ের হিসাব যুক্ত করতে হবে আয়কর নথিতে। উৎসবের খরচ অংশে এ খরচ দেখাতে হবে।

বার্ষিক রিটার্ন দেওয়ার সময় জীবনযাপনের খরচ বিবরণী দিতে হয়। সেখানে ঈদসহ উৎসবের যাবতীয় খরচ দেখাতে হবে করদাতাকে।

আয়কর রিটার্ন দাখিলের সময় আইটি-১০ বি ফরমের ৭ নম্বর সারণিতে উৎসব ও অন্যান্য বিশেষ ব্যয় খাতে ঈদের খরচের যাবতীয় সব জানাতে হবে।
ঈদে সরকারি-বেসরকারি কর্মজীবীরা উৎসব বোনাস পেয়ে থাকেন। এই টাকা যুক্ত হয় তার আয়ে। একই সঙ্গে ঈদ উৎসবে কেনাকাটাসহ বিভিন্ন খবর করেন সবাই।

বাধ্যতামূলকভাবে সম্পদের বিবরণী দাখিলে নানা শর্ত থাকলেও ক্ষেত্রে জীবনযাত্রার খরচ দেখানোর জন্য কোনো শর্ত নেই। সাড়ে তিন লাখ টাকার বেশি করযোগ্য আয় হলেই কোথায় কত খরচ করলেন, তা জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) জানাতে হবে। এখানে ঈদের খরচও বাদ যায়নি।

জমা দেওয়া নথিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেখে, করদাতার আয়-ব্যয়। তার সামাজিক অবস্থান। করদাতার আয়-ব্যয়ের সঙ্গে জীবনযাত্রায় মিল আছে কিনা।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।