ঈদ উপলক্ষে সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে ৩ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের নেওয়া ঈদ যাত্রার কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।

রেলওয়ের কর্মপরিকল্পনায় বলা হয়, ঈদের পরে যথারীতি ট্রেনগুলোর সাপ্তাহিক ডে-অফ কার্যকর থাকবে। এছাড়া ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না। ট্রেনের রেক ব্যালেন্সের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ঈদের দিন বিশেষ ব্যবস্থায় ‘মেইল এক্সপ্রেস’ ট্রেন চালানো হবে। ঈদে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রার সুবিধার্থে ৫ জোড়া (১০টি) ঈদ স্পেশাল ট্রেন চালানো হবে। সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ৪ জুন থেকে এসব ট্রেন চলাচল শুরু হবে।

এতে আরও বলা হয়, সময়ানুবর্তিতা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জংশন স্টেশন এবং সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের তদারকির মাধ্যমে ট্রেন অপারেশন পরিচালনা করা হচ্ছে। দুর্ঘটনা প্রতিরোধ ও ট্রেন সিডিউল অক্ষুণ্ন রাখার স্বার্থে রেলপথ পেট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। রেল ব্রিজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিগনালিং ব্যবস্থা, কোচ এবং ইঞ্জিনের নিবিড় পরিচর্যা ও পরীক্ষা সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনাস্থলে পাঠানোর জন্য রিলিফ ট্রেনগুলো সার্বক্ষণিক প্রস্তুত আছে।

খবরওয়ালা/এফএস 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।