ঈশ্বরদীতে পদ্মায় জেগে ওঠা চর দখলে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

পাবনার ঈশ্বরদীতে পদ্মায় জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। এই সময় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের লুক্ষীকুন্ডা ডিগ্রির চরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- পিল্লু (২৫), ছুবাইল (২৪), আসিফ (২০) আলম (২৭) বাদশা (২১)। এছাড়া আহত হয়েছেন ১০ জন। তারা সবাই পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রিকাত আলী শেখ ও তার ছেলে, ভাই ভাতিজা এবং এলাকায় এলাকাবাসী নিয়ে সরকার থেকে লিজ নেওয়া সম্পত্তি দেখতে গেলে মকুল মেম্বার, তরিকুল মেম্বার ও শফি মিরের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এই হামলা চালান।

এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হলে স্থানীয় রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

রিকাত আলী শেখ বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা মকুল মেম্বার, তরিকুল মেম্বার, সরকার পট পরিবর্তনের পর থেকে এলাকা থেকে পালিয়ে গিয়ে গা ঢাকা দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছে। এই ঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

ঈশ্বরদী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।