উখিয়ায় যুবলীগ নেতার গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার জালিয়ার মনখালীর ইউপি সদস্য ও যুবলীগ নেতা কামাল হোসেনের (৪৭) গলা কাটা মরদেহ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে উখিয়ার মনখালী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কামাল হোসাইন উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয়রা বলছেন, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (৭ জুলাই) থেকে তিনি নিখোঁজ ছিলেন।  

বিষয়টি নিশ্চিত করে উখিয়ার মনখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বড়ুয়া বলেন, ‘ইউপি সদস্য কামাল উদ্দিনের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা হত্যা করেছে এই সম্পর্কে কোনো কিছু জানা যায়নি। তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

 

 

খবরওয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।