উত্তরায় ঢাবির ‘ক্ষণিকা’ বাসে হামলা, চালকসহ আহত কয়েকজন

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী ‘ক্ষণিকা’ বাসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে একদল শিক্ষার্থী। এতে বাসের চালকসহ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে। আহতরা বর্তমানে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ‘ঘটনার বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার কথাও বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুধু ঢাবির বাস নয়, হামলাকারীরা আরও কয়েকটি বাসে হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা উত্তরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।’

ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানার এক উপপরিদর্শক (এসআই), যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, বলেন, ‘বিকেল ৩টার দিকে আমরা জানতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে হামলা হয়েছে। ঘটনাস্থলে আমাদের একাধিক টিম কাজ করছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না, পরে জানানো হবে।’

এ ঘটনার পেছনে কোনো সংঘাত বা পূর্বশত্রুতার বিষয় রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।