উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হবে তামিমকে

সাভারের কেপিজে হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় ক্রিকেট দলের তারকা তামিম ইকবালকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যেই মঙ্গলবার (২৫ মার্চ) রাতে তাকে ঢাকায় আনা হয়।

রাত ৮টা ৩৭ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছানোর পর তামিমকে হাসপাতালের সিসিইউ বিভাগে রাখা হয়। এর পরপরই তাকে দেখতে ছুটে যান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

তামিমের স্বাস্থ্যের খোঁজ নিয়ে বের হওয়ার সময় গণমাধ্যমের সামনে ক্রীড়া উপদেষ্টা বলেন, “আশা করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। মেন্টালি যে শক্তি দেখেছি, তা অনুপ্রেরণাদায়ক। তার পরিবারের সঙ্গেও কথা হয়েছে, সবাই এখন স্বস্তিতে আছেন। ডাক্তাররা নিয়মিত তদারকি করছেন এবং তার চিকিৎসা যথাযথভাবে চলছে। আশা করছি, তামিম খুব দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন।”

এদিকে, ফরচুন বরিশাল দলের মালিক মিজানুর রহমানও রাতে হাসপাতালে ছুটে আসেন। তিনি জানান, তামিমকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। থাইল্যান্ডের ব্যাংককে উন্নত চিকিৎসার জন্য ভিসা প্রসেসিং শুরু করা হয়েছে এবং মিজানুর রহমানও তার সঙ্গে থাকবেন বলে নিশ্চিত করেছেন।

এভারকেয়ার হাসপাতালের বাইরে তামিমের সুস্থতার প্রার্থনায় ভিড় জমিয়েছেন তার ভক্ত-সমর্থকরা। সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

 

খবরয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।