উপকূলে আঘাত হানছে গভীর নিম্নচাপ, ১৪ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এর প্রভাবে উপকূলীয় জেলা ও আশপাশের এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (২৯ মে) বেলা সাড়ে ৩টার দিকে নিম্নচাপটি পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম শুরু করেছে। সন্ধ্যার মধ্যে এ প্রক্রিয়া শেষ হতে পারে।

এ সময় বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে অন্তত ১৪ জেলার নিম্নাঞ্চল—চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরাসহ আশপাশের দ্বীপ ও চরগুলো ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

এ ছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

খবরওয়ালা/আরডি 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।