‘উপরওয়ালা জানে, একদিন নাহিদ হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন’

খবরওয়ালা অনলাইন ডেস্ক: নতুন দলে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এরপর থেকে অনেকেই তাকে শুভকামনা জানাচ্ছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, একদিন নাহিদ হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন।

আজ মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রেস সচিব বলেন, দেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক চিন্তাধারার অধিকারী নাহিদ ইসলাম। তার বয়স মাত্র ২৬ বছর কিন্তু এরই মধ্যে নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে গণজাগরণে নেতৃত্ব দিয়েছেন। তিনি আগামী কয়েক দশকে দেশের রাজনীতিতে বড় ভূমিকা রাখবেনা। উপরওয়ালা জানে, একদিন হয়তো তিনি (নাহিদ) দেশের প্রধানমন্ত্র হতে পারেন।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।