নারায়ণগঞ্জে তিনটি হত্যা মামলায় ১২ দিনের রিমান্ডে পলক

খবরওয়ালা মফস্বল ডেস্ক: নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনটি পৃথক হত্যা মামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ১২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত৷ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ২টি হত্যা মামলায় ৭ দিন করে ১৪ দিন ও সদর মডেল থানায় ১টি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। তিনটি হত্যা মামলায় ৪ দিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় করা আহসান কবির শরিফ হত্যা মামলা, ২২ আগস্ট রাতে সিদ্ধিরগঞ্জ থানায় করা হাফেজ সোলায়মান হত্যা মামলা ও ১৭ আগস্ট সদর মডেল থানায় করা আবুল হাসান স্বজন হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে আসামি করা হয়।

খবরওয়ালা/এমবি
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।