ঋণখেলাপির মামলা করায় ব্যাংকে হামলা, সেই যুবদল নেতা বহিষ্কার

ঋণখেলাপির মামলা করায় ব্যাংকে হামলা-ভাঙচুর ও কর্মকর্তাদের মারপিট করেন পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য লোকমান হোসেন। এই ঘটনার জেরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) মধ্যরাতে পাবনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) আজিজুল হক লিটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লোকমান হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না।

এ ঘটনায় চাটমোহর থানায় মামলা হলেও এবং প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এখনো লোকমানকে গ্রেপ্তার করতে পারেনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) চাটমোহর উপজেলার ফৈলজানা শাখায় লোকমান হোসেনের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করায় তিনি দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে ব্যাংকে হামলা করেন। এ সময় ম্যানেজার শামসুজ্জামান নয়নসহ অন্যান্য কর্মকর্তাকে মারপিট করে আহত করেন। ব্যাংকের ক্যাশ কাউন্টার, আসবাবপত্র ভাঙচুর করেন লোকমান ও তাঁর অনুসারীরা।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।