ঋণের চাপ সামলাতে না পেরে দুই বছরের মেয়েকে বিক্রির চেষ্টা

লালমনিরহাটের হাতীবান্ধায় ঋণের টাকার চাপ সামলাতে না পেরে দুই বছরের মেয়েকে বিক্রির চেষ্টা করেছেন বাবা হাবিবুর রহমান। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের চর সিন্দুর্না গ্রামে।

হাবিবুর রহমান জানান, অভাবের সংসার। জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন। গত মৌসুমে ভুট্টা,  পেঁয়াজ ও বাদাম আবাদ করতে এক বন্ধুর কাছ থেকে সুদে ৩ লাখ টাকা নেন। ফসল বিক্রি করে ১ লাখ টাকা পরিশোধ করার পরও  সুদসহ আরও ৪ লাখ টাকা পাবেন তাঁর বন্ধু। প্রতিদিন ওই টাকার জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে। টাকা জোগাড় করতে না পেরে বাধ্য হয়ে মেয়েকে বিক্রির সিদ্ধান্ত নেন। খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে কয়েকজন তাঁর বাড়িতে আসে মেয়েকে নিতে। এতে বাদ সাধেন তাঁর স্ত্রী। মেয়েকে নিজের কাছে রাখতে কান্নাকাটি শুরু করেন। জানতে পেরে স্থানীয়রা বাড়িতে এসে বাধা দেন।    

প্রতিবেশী মোজাম্মেল হোসেন বলেন, ঋণের টাকা পরিশোধে নিজের মেয়েকে বিক্রির চেষ্টা করেন হাবিবুর। তাঁর স্ত্রীর কান্নার শব্দ শুনে বাড়িতে গেলে বিষয়টি জানতে পারি। আমাদের বাধায় তিনি মেয়েকে বিক্রি করতে পারেননি। 

সিন্দুর্না ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে ঘটস্থালে পাঠিয়ে ভুক্তভোগী পরিবারকে পরিষদে ডেকে আনি। পাওনাদারদের সঙ্গে বসে এ বিষয়ে মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিয়েছি। পাশাপাশি হাবিবুর রহমানের স্ত্রীর নামে ভিজিডির কার্ড করে দিয়েছি।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।