এই মাসেই ক্রিকেট মাঠে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান

দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার কারণে এক যুগেরও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান। কেবল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত টুর্নামেন্টেই দেখা মেলে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। চলতি মাসেই আবারও মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। ক্রিকেটপ্রেমীদের জন্য এমনই এক সুযোগ তৈরি হয়েছে রাইজিং স্টারস এশিয়া কাপে।

কাতারের দোহায় আগামী ১৪ নভেম্বর শুরু হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত এই প্রতিযোগিতা। নির্ধারিত সূচি অনুযায়ী, ১৬ নভেম্বর মুখোমুখি হবে ভারত ‘এ’ দল ও পাকিস্তান শাহিনস (‘এ’ দল)। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে রয়েছে এই দুই প্রতিদ্বন্দ্বী দল।

দীর্ঘদিন ধরে টুর্নামেন্টটি ‘এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপ’ নামে পরিচিত ছিল। তবে এবার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘রাইজিং স্টারস এশিয়া কাপ’। শুরুতে এই প্রতিযোগিতায় অংশ নিত অনূর্ধ্ব–২৩ দল। বর্তমানে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো তাদের ‘এ’ দল পাঠিয়ে থাকে।

এই টুর্নামেন্টেই এবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গে ‘বি’ গ্রুপে আছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। উদ্বোধনী দিনে পাকিস্তান মুখোমুখি হবে ওমানের, আর ভারতের প্রতিপক্ষ হবে আমিরাত। এরপর ১৮ নভেম্বর ভারত খেলবে ওমানের বিপক্ষে, আর পাকিস্তান লড়বে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে।

‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, হংকং ও শ্রীলঙ্কা। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল উঠবে সেমিফাইনালে, যা অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। আর ২৩ নভেম্বর ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হবে এই টুর্নামেন্টের আসর।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।