একইদিনে সংসার ভাঙার খবর দিলেন দুই অভিনেত্রী

বিনোদন অঙ্গনে প্রেম, বিচ্ছেদ যেন নিত্যদিনের ঘটনা। তবে এবার অবাক করে দিলেন পশ্চিম বঙ্গের দুই অভিনেত্রী। একই দিনে ঘোষণা দিয়েছেন দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তারা। জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায় ও দীপ্সিতা মিত্রর এমন খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় চলছে নানা ধরণের চর্চা ও কাটাছেঁড়া।

প্রথমে আসে অভিনেত্রী সুস্মিতা রায় ও তার স্বামী সব্যসাচীর খবর। সুস্মিতার জন্মদিনের সকালেই স্বামীর শেয়ার করা একটি ছবির সঙ্গে লেখা ছিল, ‘এটাই শেষ জন্মদিনের শুভেচ্ছা, কারণ আমরা আলাদা হচ্ছি।’

সেই পোস্ট শেয়ার করেন সুস্মিতাও। যেখানে তিনি ভক্তদের এই কঠিন সময়ে পাশে থাকার অনুরোধ করেন।

এর আগে একবার আলাদা থাকলেও, ফের একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। কিন্তু অবশেষে দুজনেই জানিয়েছেন, তাদের বিবাহবিচ্ছেদ হচ্ছে।

1751382457801 একইদিনে সংসার ভাঙার খবর দিলেন দুই অভিনেত্রী

অন্যদিকে অভিনেত্রী দীপ্সিতা মিত্র ইনস্টাগ্রাম পোস্টে জানান, অভিনেতা কৌশিক চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্কের অবসান হয়েছে।

‘আলো ছায়া’ ধারাবাহিকের সেটে তাদের প্রেম, তারপর অল্প দিনের মধ্যেই ২০২২ সালের ২ ফেব্রুয়ারি বিয়ে করেন তারা। মাত্র তিন বছরের মধ্যেই ভেঙে গেল সেই সংসার।

তবে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খোলেননি কেউই। দু’জনেই জানিয়েছেন, এটি তাদের যৌথ সিদ্ধান্ত।

তবে ভক্তরা মন থেকে মেনে নিতে পারছেন না তাদের প্রিয় তারকাদের এই বিচ্ছেদ। তাদের আকুতি, “ভাঙা ফ্রেমটাকে কি আর একবার জোড়া লাগানো যায় না?” তাদের প্রশ্নের উত্তর যদিও এখনও অজানা।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।