রাজধানীতে আজ রবিবার (৩ আগস্ট) অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ সমাবেশ। দুই সমাবেশেই একই পোশাকে একই ব্যক্তিকে ভিন্ন ভিন্ন দলের পতাকা হাতে দেখা যায়।
দুইটি আলাদা পোস্টে এই ছবি প্রকাশ করেছেন দৈনিক রূপালী বাংলাদেশে কর্মরত সাংবাদিক মিসবাহ জামিল। মুহুর্তেই তার পোস্টগুলো ছড়িয়ে পরে নেট দুনিয়ায়।
যুবদলের পতাকা হাতে করা জনৈক ওই যুবকের ছবি পোস্ট করে মিসবাহ জামিল লিখেছেন, কে বলে রে তারেক নাই, তারেক সারা বাংলায়; তারেক রহমান স্মরণে, ভয় করি না মরণে।
অপর পোস্টে এনসিপির পতাকা হাতে দেওয়া ছবিতে লেখা হয়েছে, ইমাম নাহিদ স্মরণে, ভয় করি না মরণে; কে বলে রে নাহিদ নাই, নাহিদ সারা বাংলায়।
এই দুই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে সোশ্যাল অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক লিখেছেন, ‘ওভারটাইম করতে করতে ভাইটির আজ খুব পরিশ্রম যাচ্ছে।যারা কমেন্টে রিকোয়েস্ট করেছিলেন যে ছাত্রদল যেন সমাবেশ শেষ করে কিছু লোক পাঠায়, আপনাদের আবেদন গ্রহন করা হয়েছে।’
খবরওয়ালা/এন



