এক দড়িতেই ঝুলছিল স্বামী ও নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্বামী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী একই সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারপাড়া এলাকায় নিজেদের বাড়ি থেকে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

মৃত দম্পতি হলেন ওই ইউনিয়নের কুমারপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া (৩০) এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোবহানের মেয়ে ছকিনা বেগম (২৫)। পারিবারিক সূত্র জানায়, ছকিনা নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

স্থানীয়দের ভাষ্যমতে, সোমবার সকালে শাশুড়ির সঙ্গে ছকিনার কলহ হয়। পরে অলি বাড়ি ফিরে বিষয়টি জেনে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার ও মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে তার মা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বিচার দাবি করেন। এই ঘটনা জানতে পেরে অভিমানে সন্ধ্যায় অলি মিয়া ও তার স্ত্রী ছকিনা ঘরের দরজা বন্ধ করে একসঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

রাতে তাদের কোনো সাড়াশব্দ না পাওয়ায় প্রতিবেশীরা সন্দেহবশত দরজা ভেঙে দুজনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এরপর খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুননবী জানান, পারিবারিক বিবাদ ও চেয়ারম্যানের কাছে বিচার চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে অভিমানে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় ছকিনার ভাই আজিজুল হক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।