এক নারী ভক্তের কান্ডে হতভম্ব হয়েছিলেন ‘সাঞ্জু বাবা’

খবরওয়ালা বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত, যিনি ‘সাঞ্জু বাবা’ নামে পরিচিত। ২০১৮ সালে তার জীবনে ঘটে গিয়েছিল অবিশ্বাস্য এক ঘটনা। সেই সময় এক নারী ভক্ত তার মৃত্যুর আগে সঞ্জয় দত্তের নামে ৭২ কোটি টাকার সম্পত্তি উইল করে যান। এই ঘটনায় হতভাগ হয়ে যান এই অভিনেতা নিজেও।

২০১৮ সালে সঞ্জয় দত্ত থানা থেকে একটি ফোন পেয়েছিলেন। পুলিশ তাকে জানায়, নিশা পাতিল নামের এক নারী ভক্ত ১৪ দিন আগে মারা গেছেন এবং তিনি তার সম্পত্তি সঞ্জয় দত্তের নামে উইল করে গেছেন। সম্পত্তির পরিমাণ প্রায় ৭২ কোটি টাকা। এই খবর শুনে সঞ্জয় দত্ত জেনো তখন আকাশ থেকে পড়লেন।

এই ঘটনায় সঞ্জয় দত্ত স্পষ্ট করে জানান, তিনি নিশা পাতিলকে চিনতেন না এবং তার পরিবারের কাছে সম্পত্তি ফিরিয়ে দেয়াই উচিত। তিনি বলেন, ‘আমাদের মতো অভিনেতাদের নামে মানুষ তাদের সন্তানের নাম রাখেন, রাস্তায় পিছু নেন, উপহারও পাঠান। কিন্তু এই ঘটনা আমাকে হতবাক করেছে। আমি নিশাকে চিনি না। তিনি যা করেছেন, তার পর আমি বাক্যহারা। সম্পত্তির এক কণাও আমি দাবি করব না।

তবে ব্যাংক থেকে জানানো হয়, নিশা পাতিলের সম্পত্তির নমিনি হিসাবে সঞ্জয় দত্তের নামই উল্লেখ করা হয়েছে। এমনকি সঞ্জয়ের মুম্বাইয়ের পালি হিলের বাসভবনের ঠিকানাও ব্যাংকের রেকর্ডে রয়েছে। আইনজীবীরা সঞ্জয়ের সঙ্গে যোগাযোগ করলেও তিনি সম্পত্তি ফেরত নিতে অস্বীকৃতি জানান। তিনি পরিবারের পক্ষে আইনি লড়াইয়ে সাহায্য করারও প্রস্তাব দেন।

সঞ্জয় দত্তের এই সিদ্ধান্ত তার মানবিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। তিনি বলেন, ‘সম্পত্তির অধিকার যাতে নিশা পাতিলের পরিবার পায়, তার জন্য আমি যে কোনো আইনি পথে হাঁটতে রাজি আছি।’

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।