এক মণ ধানেও মিলছে না ১০০ লিচু!

ভেড়ামারা প্রতিনিধি ॥ রসালো ও সুস্বাদু লাল টসটসে লিচু বাজারে উঠেছে বেশ কিছুদিন ধরেই। গুণে ও মানের কুষ্টিয়ার ভেড়ামারার লিচু রয়েছে অনেক খ্যাতি। সুস্বাদু লিচু স্থানীয়ভাবে চাহিদা মেটায়। কিন্তু অবাক করার বিষয় হলো ১০০ ভালো মানের ‘চায়না থ্রি’ লিচুর দাম ভেড়ামারায় এক হাজার টাকা বিক্রয় হচ্ছে! অর্থাৎ প্রতিটি লিচুর দাম ১৪ টাকা। এক মণ ধানেও মিলছে না ১০০ লিচু!

গত সোমবার ( ১০ জুন) ভেড়ামারা কলেজ বাজারে প্রতি মণ মোটা ধানের দাম ছিল ৮০০ টাকা। অবশ্য বাজারে বোম্বাই বা মাদ্রাজি জাতের লিচু প্রতি শ’ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়।

মৌসুমি ফল বিক্রেতা কবির ও আবুল জানান, তারা প্রতি বছর চুক্তিতে বাগান কিনে পরিচর্যা করেন। তারপর সেখান থেকে ফল পেড়ে এনে বিক্রি করেন। এ বছর অতিরিক্ত তাপপ্রবাহের কারণে লিচুর ফলন কম, তাই দামও বেশি। তীব্র গরমের কারণে এই বছর ফলন কম এবং লিচুর সিজন শেষের দিকে। তাই এই সময় দাম একটু বেশিই থাকে।

পৌর বাজারের ঈগল চত্বর মোড়ে দেখা হয় ফারাকপুর গ্রামের মোমিনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘বাজারে ধান বিক্রি করতে এসেছিলাম। মোটা ধান বিক্রি করলাম ১৬০০ টাকা বস্তা হিসেবে (দুই মণে এক বস্তা)। বাড়ির ছেলে মেয়েদের জন্য মৌসুমি ফল লিচু কিনতে এসে অবাক হয়েছি। কারণ ভালো লিচু কিনতে গেলে এক হাজার টাকার নিচে হবে না। তাই চাহিদা মাফিক লিচু না কিনে অল্প কিছু লিচু নিয়ে বাড়ি ফিরছি।

দেশের সেরা লিচু মানেই দিনাজপুরের লিচু। এই জেলার লিচু বেশ রসাল ও সুস্বাদু। জেলার ১৩টি উপজেলাতেই কম বেশি লিচুর চাষ হয়ে থাকে। বর্তমানে জেলায় জমে উঠেছে লিচুর বাজার। বাজারেও নানা জাতের লিচু উঠেছে। কিন্তু দাম আকাশছোঁয়া। ফলে সাধারণ ক্রেতারা ধারের কাছে ভিড়তে পারছেন না। বাজারে ১০০ চায়না-থ্রি জাতের লিচুর দাম ১ হাজার ৪০০ টাকা! অর্থাৎ একটি লিচুর দাম ১৪ টাকা। যা এক মণ ধানের দামের চেয়েও বেশি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।